নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে নয়ন (২২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত টিসিবির গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়ন শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। আগুন নেভানোর চেষ্টা করার সময় তীব্র তাপ ও আগুনের হলকায় তিনি গুদামের ভেতরে পড়ে যান। ওসি বলেন, তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত বাইরে বের হয়ে আসতে সক্ষম হলেও নয়নকে আর উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আরও জানান, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি বলেন, আগুনের সূত্রপাতে

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে নয়ন (২২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ইউনিয়ন পরিষদ ভবনের পাশে অবস্থিত টিসিবির গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে নয়ন শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। আগুন নেভানোর চেষ্টা করার সময় তীব্র তাপ ও আগুনের হলকায় তিনি গুদামের ভেতরে পড়ে যান।

ওসি বলেন, তার সঙ্গে থাকা অন্যরা দ্রুত বাইরে বের হয়ে আসতে সক্ষম হলেও নয়নকে আর উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গুদামের ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আরও জানান, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি বলেন, আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow