নাটোর আমার শ্বশুরবাড়ি, গ্যাস তো দিতেই হবে: সংসদে জ্বালানিমন্ত্রী
নাটোরে শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবির জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘নাটোরে আমার শ্বশুরবাড়ি, এখানে তো গ্যাস দিতেই হবে। যখন গ্যাস পাবো তখন গ্যাস দেবো।’ বুধবার (১০ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদারের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সংসদে এসময় হাস্যরসের সৃষ্টি হয়। নোটিশের ওপর বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য শেষ হলে প্রথমে হাস্যরসের শুরু করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, ‘আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটরে বিয়ে করে নাই?’ নোটিশের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘পার্লামেন্টের পরিভাষায় একটা কথা আছে ‘উইট অ্যান্ড হিউমার’। যিনি প্রশ্নকর্তা, তাকে নিয়ে একটা উইট অ্যান্ড হিউমা
নাটোরে শিল্পকারখানা ও আবাসিক খাতে গ্যাস সংযোগের দাবির জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘নাটোরে আমার শ্বশুরবাড়ি, এখানে তো গ্যাস দিতেই হবে। যখন গ্যাস পাবো তখন গ্যাস দেবো।’
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের আলোচনায় নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদারের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংসদে এসময় হাস্যরসের সৃষ্টি হয়। নোটিশের ওপর বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য শেষ হলে প্রথমে হাস্যরসের শুরু করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম হাস্যরসের ছলে সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বলেন, ‘আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎমন্ত্রী কেন নাটরে বিয়ে করে নাই?’
নোটিশের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘পার্লামেন্টের পরিভাষায় একটা কথা আছে ‘উইট অ্যান্ড হিউমার’। যিনি প্রশ্নকর্তা, তাকে নিয়ে একটা উইট অ্যান্ড হিউমার করতে চাই। আমরা যারা রাজনীতি করি আমাদের সবারই শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাদের প্রধানমন্ত্রীকে বলে সিলেটের দামান আর নাটোরে গেলে আমাকে বলে নাটরের জামাই সাহেব। যিনি আমাকে প্রশ্ন করছেন সেই দিক দিয়ে আমি যখন নাটরের দামান, জামাই সাহেব। আমার শ্বশুরবাড়ি। এখানে তো গ্যাস দিতেই হবে।’
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া ২০০৫ সালে নাটোরে গ্যাস দেওয়ার জন্য উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করেছিলেন এবং সেই কাজও শুরু হয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেই কাজটা বন্ধ করে দিয়েছে। সেই সময় এই কাজটা করতে মাত্র ৮১ কোটি টাকা লাগতো কিন্তু তারা ২০১২ সালে এই প্রকল্পটি বন্ধ করে দেয়। এখন আমাদের দেশে গ্যাসের সঞ্চালন কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার গত ১৭-১৮ বছর একটা কূপও খনন করে নাই। এই ১৭-১৮ বছরে যদি বছরে যদি চারটি করে কূপ খনন করতো, আমি মনে করি আমাদের দেশে গ্যাস আছে এবং গ্যাসের উত্তোলন হতো।’
মন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্বভার গ্রহণের পর নির্বাচনি ওয়াদা এবং আমাদের ১৮০ দিনের যে পরিকল্পনা অনুসারে আমরা বাংলাদেশের অপশোর এবং অনশোর গ্যাস উত্তোলনের জন্য অলরেডি দেশি-বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে অতিদ্রুত আমাদের বাপেক্সের যে কয়টা কূপ আছে আরও পাঁচটা কূপ সংযুক্ত করে, কূপ খনন করে দ্রুত বাংলাদেশের গ্যাসের যে পরিস্থিতি উত্তরণ করার জন্য।’
আলোচনায় অংশ নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘যেহেতু উনি আমার দুলাভাই, নাটোরে বিয়ে করেছেন এবং নাটোরে জনগণের প্রত্যাশা উনি ওই পলিটিক্যাল কথা বললেন। উনাকেই বলতে হবে যেহেতু নাটোর দিয়ে রাজশাহীতে গ্যাস গিয়েছে। আমাদের প্রত্যাশা, নাটোরের মানুষের প্রত্যাশা; উনি কবে নাগাদ গ্যাসের সংযোগ দেবেন? এটাই তার কাছে আমি প্রশ্ন করছি।’
স্পিকার বিদ্যুৎমন্ত্রীকে বলেন, ‘মন্ত্রী কবে নাগাদ গ্যাস দেবেন।’ এ সময় দাঁড়িয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমাদের সাহেব যেভাবে বললেন এ তো শ্বশুরবাড়ির আবদার হয়ে গেলো। আমি তো বলেছি যে আমরা কেবল কূপ খনন করা শুরু করেছি, আমরা টেন্ডার আহ্বান করেছি যাতে বাংলাদেশে ইনটেনসিভ এক্সপ্লোরেশন করা হয় এবং গ্যাস আবিষ্কার করা হয়। আমি আশা করি আমাদের নেতা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নাটরে গ্যাস যাবে এবং উদ্বোধন করা হবে।’
এমওএস/বিএ
What's Your Reaction?
