নাটোরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

নাটোরের নলডাঙ্গায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নেওয়াজ শরিফ জনি মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং নলডাঙ্গা উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর ফোর্স নিয়ে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বসত বাড়ির সামনে নলডাঙ্গা সিংড়া সড়কের উপর থেকে তল্লাশি চালিয়ে আসামিকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ৯৯ পিস ইয়াবাসহ নলডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ ঘটনায় নাটোর র‌্যাব ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল হাকিম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম

নাটোরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

নাটোরের নলডাঙ্গায় ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নেওয়াজ শরিফ জনি মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং নলডাঙ্গা উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর ফোর্স নিয়ে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বসত বাড়ির সামনে নলডাঙ্গা সিংড়া সড়কের উপর থেকে তল্লাশি চালিয়ে আসামিকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ৯৯ পিস ইয়াবাসহ নলডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, এ ঘটনায় নাটোর র‌্যাব ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল হাকিম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow