নাটোরে চাল-পানি খেয়ে হঠাৎ অসুস্থ ৮ কৃষক

নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় চাল-পানি খেয়ে ৮ জন কৃষি শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আড়াই টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৮ জন শ্রমিক। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অসুস্থ শ্রমিকরা হলেন, মোঃ আনোয়ার (৩০), মোঃ আজাদ (৪০), মোঃ রমিজুল (৩৮), মোঃ ইয়াসিন (২৫), মোঃ ইউসুফ (২৬), মোঃ হাসেম (৪০), মোঃ মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সকলের বাড়ি গাড়াবাড়ি গ্রামে। শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় পিপাসা লাগলে মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। পরে আমাদের হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে অসুস্থ শ্রমিকরা সিং

নাটোরে চাল-পানি খেয়ে হঠাৎ অসুস্থ ৮ কৃষক

নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় চাল-পানি খেয়ে ৮ জন কৃষি শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আড়াই টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৮ জন শ্রমিক। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থ শ্রমিকরা হলেন, মোঃ আনোয়ার (৩০), মোঃ আজাদ (৪০), মোঃ রমিজুল (৩৮), মোঃ ইয়াসিন (২৫), মোঃ ইউসুফ (২৬), মোঃ হাসেম (৪০), মোঃ মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সকলের বাড়ি গাড়াবাড়ি গ্রামে।

শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় পিপাসা লাগলে মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। পরে আমাদের হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে অসুস্থ শ্রমিকরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে জমির মালিক আব্বাস আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি, তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেন নাই।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, অধিকাংশই এখন শঙ্কামুক্ত।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশলো তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow