নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এ এস আই আজিজসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রাতে রসুন হাটে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে তারা হাতাহাতি শুরু করে। পরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বেধে যায়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পর

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এ এস আই আজিজসহ অন্তত ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রাতে রসুন হাটে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে তারা হাতাহাতি শুরু করে। পরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বেধে যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় এএসআই আজিজ আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেজাউল বরিম রেজা/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow