নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নাটোরে চালককে হত্যা ও অটোরিকশা ডাকাতির মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- শরিফুল ইসলাম, লিটন মন্ডল ওরফে মিঠন, মাজেদুল ওরফে মাজদুল এবং রানা। রায়ে বিচারক তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির অপর একটি ধারায় এই চার আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, মামলায় অপরাধে সহায়তার দায়ে শওকত আলী মন্ডল নামে আরেক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত তার রায়ে উল্লেখ করেন, আসামিদের প্রাপ্ত সাজাগুলো একসঙ্গে বহাল থাকবে এবং তাদের পূর্ববর্তী হাজতবাসের সময়কাল সাজা থেকে বাদ যাবে। পাশাপাশি আদায়কৃত জরিমানার অর্থ থেকে ৩ লাখ

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নাটোরে চালককে হত্যা ও অটোরিকশা ডাকাতির মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- শরিফুল ইসলাম, লিটন মন্ডল ওরফে মিঠন, মাজেদুল ওরফে মাজদুল এবং রানা। রায়ে বিচারক তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির অপর একটি ধারায় এই চার আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, মামলায় অপরাধে সহায়তার দায়ে শওকত আলী মন্ডল নামে আরেক আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত তার রায়ে উল্লেখ করেন, আসামিদের প্রাপ্ত সাজাগুলো একসঙ্গে বহাল থাকবে এবং তাদের পূর্ববর্তী হাজতবাসের সময়কাল সাজা থেকে বাদ যাবে। পাশাপাশি আদায়কৃত জরিমানার অর্থ থেকে ৩ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে অবশিষ্ট টাকা মামলার এজাহারকারীকে (নিহতের পরিবার) দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে ইতোমধ্যে পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে অটোরিকশা ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে রাজশাহী জেলার বাঘা থানার বেড়ের বাড়ি সরদারপাড়া গ্রামের মো. জিয়া সরদারের ছেলে শান্তকে হত্যা করেন আসামিরা। এ ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করলেন।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে এবং অপরাধীদের বার্তা দিতে এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow