নাটোরের ৪ আসনেই বিএনপির জয়

নাটোরের ৪টি আসনেই বিএনপির প্রার্থীদের ভূমিধস বিজয় হয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন। নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৮৮৬ জন। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৩০০টি। না ভোট পড়েছে ৫৯ হাজার ২০৫টি। নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বেসরকারি ফলাফলে বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (বহিষ্কৃত) বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ ঘোড়া প

নাটোরের ৪ আসনেই বিএনপির জয়

নাটোরের ৪টি আসনেই বিএনপির প্রার্থীদের ভূমিধস বিজয় হয়েছে।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। এই আসনের মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন।

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট। এই আসনের মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৮৮৬ জন। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৩০০টি। না ভোট পড়েছে ৫৯ হাজার ২০৫টি।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বেসরকারি ফলাফলে বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (বহিষ্কৃত) বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ হাজার ৩০৯ ভোট। মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৮৭৩ জন।

নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ বেসরকারি ফলাফলে বিজয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৭৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। মোট ভোটার ৪ লাখ ৪৫ হাজার ১৭২ জন। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৮৪ হাজার ৫৬৬টি। না ভোট পড়েছে ৯৩ হাজার ২৩৯টি।

নাটোরের রিটার্নিং অফিসার আসমা শাহীন এই ফলাফল ঘোষণা করেন।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow