নাতিকে দেখতে হাসপাতালে যাওয়া হলো না মোবারকের

নাতিকে দেখতে হাসপাতালে যাওয়া হলো না নানা মোবারক হোসেনের। রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।  মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভূমি অফিস সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।  নিহত মোবারক হোসেন (৬০) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত হাজী মোখছেদুর রহমান ছেলে। বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ। নিহতের মোবারক হোসেনের ছেলে ইমাম হোসাইন বলেন, আমার বোন তাসফিয়া কুমিল্লা আদর্শ সদর হাসপাতালে নবজাতক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নাতিকে দেখতে বাবা কুমিল্লা যাওয়ার পথে সাড়ে ১২টায় চৌদ্দগ্রাম বাজারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ শান্ত জানান, গুরুতর আহত মোবারক হোসেন ঘটনাস্থলে মারা যান। মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমদ জানান, দুর্ঘটনা নিহত মোবারক হোসেনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাতিকে দেখতে হাসপাতালে যাওয়া হলো না মোবারকের

নাতিকে দেখতে হাসপাতালে যাওয়া হলো না নানা মোবারক হোসেনের। রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভূমি অফিস সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে। 

নিহত মোবারক হোসেন (৬০) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত হাজী মোখছেদুর রহমান ছেলে। বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমেদ।

নিহতের মোবারক হোসেনের ছেলে ইমাম হোসাইন বলেন, আমার বোন তাসফিয়া কুমিল্লা আদর্শ সদর হাসপাতালে নবজাতক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নাতিকে দেখতে বাবা কুমিল্লা যাওয়ার পথে সাড়ে ১২টায় চৌদ্দগ্রাম বাজারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ শান্ত জানান, গুরুতর আহত মোবারক হোসেন ঘটনাস্থলে মারা যান।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফায়েল আহমদ জানান, দুর্ঘটনা নিহত মোবারক হোসেনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow