রোমে ‘টেস্ট দ্য ওয়ার্ল্ড’ উৎসব অনুষ্ঠিত
ইতালির রাজধানী রোমের বহুসাংস্কৃতিক এলাকা তরপিনাত্ত্বরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আয়োজন ‘টেস্ট দ্য ওয়ার্ল্ড’। স্থানীয় স্কুওলা কার্লো পিসাকানে প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ উৎসব নানা ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন কমিউনিটির উদ্যোগে সাজানো হয় ঐতিহ্যবাহী খাবারের স্টল। ইতালীয়, বাংলা, আরবি, আফ্রিকান ও এশীয় নানা স্বাদের খাবারে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। দর্শনার্থীরা একদিকে যেমন ভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ করেন, অন্যদিকে পরিচিত হন বিভিন্ন সংস্কৃতির রন্ধন ঐতিহ্যের সঙ্গে। উৎসবে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন, মহিলা সংস্থা ইতালি এবং সঞ্চারী সঙ্গীতায়ন নানা সাংস্কৃতিক পরিবেশনা ও অংশগ্রহণের মাধ্যমে আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। খাবারের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর চলে সরাসরি সঙ্গীত পরিবেশনা, নৃত্য আয়োজন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে মনো
ইতালির রাজধানী রোমের বহুসাংস্কৃতিক এলাকা তরপিনাত্ত্বরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আয়োজন ‘টেস্ট দ্য ওয়ার্ল্ড’। স্থানীয় স্কুওলা কার্লো পিসাকানে প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ উৎসব নানা ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১০টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন কমিউনিটির উদ্যোগে সাজানো হয় ঐতিহ্যবাহী খাবারের স্টল। ইতালীয়, বাংলা, আরবি, আফ্রিকান ও এশীয় নানা স্বাদের খাবারে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। দর্শনার্থীরা একদিকে যেমন ভিন্ন দেশের খাবারের স্বাদ গ্রহণ করেন, অন্যদিকে পরিচিত হন বিভিন্ন সংস্কৃতির রন্ধন ঐতিহ্যের সঙ্গে।
উৎসবে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন, মহিলা সংস্থা ইতালি এবং সঞ্চারী সঙ্গীতায়ন নানা সাংস্কৃতিক পরিবেশনা ও অংশগ্রহণের মাধ্যমে আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
খাবারের পাশাপাশি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর চলে সরাসরি সঙ্গীত পরিবেশনা, নৃত্য আয়োজন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় দর্শকদের মাঝে তৈরি হয় আনন্দ ও উচ্ছ্বাসের আবহ।
আয়োজকদের ভাষ্য, এই উৎসবের মূল লক্ষ্য হলো স্কুলকে স্থানীয় সমাজের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা এবং বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সহমর্মিতা গড়ে তোলা। স্থানীয় বাসিন্দা, অভিবাসী পরিবার, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে এক অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক মিলনমেলায় রূপ দেয়।
পরিবেশ সচেতনতার বিষয়টিও ছিল এবারের আয়োজনের অন্যতম দিক। পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার ও পরিচ্ছন্নতা রক্ষায় আয়োজকদের সচেতন উদ্যোগ প্রশংসা কুড়ায় অংশগ্রহণকারীদের।
স্থানীয়দের মতে, ‘টেস্ট দ্য ওয়ার্ল্ড’ শুধু একটি উৎসব নয়; এটি ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সৌহার্দ্য, সহনশীলতা ও মানবিক বন্ধনের এক অনন্য প্রতীক। প্রতি বছরই এই আয়োজন রোমের বহুসাংস্কৃতিক সমাজে সম্প্রীতির নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে।
What's Your Reaction?