নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচিতে সেবা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়। সমাজের অবহেলিত শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেন। ইকবাল মান্দ বানু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সৈয়দা ইকবাল মান্দ বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের অনুপ্রেরণা এবং আরো কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হওয়ার উপদেশ দেন। অনুষ্ঠানে দুজন শিক্ষার্থীকে সব বিষয়ে দক্ষতা ও পারদর্শীসহ অতুলনীয় যোগ্যতার জন্য সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জায়মা রহমান

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচিতে সেবা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে শিশু-কিশোরদের কোরআন তেলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রীকে নিয়ে ছিন্নমূল শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান সুরভীর যাত্রা শুরু হয়। সমাজের অবহেলিত শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেন। ইকবাল মান্দ বানু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সৈয়দা ইকবাল মান্দ বানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু-কিশোরদের অনুপ্রেরণা এবং আরো কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠিত হওয়ার উপদেশ দেন। অনুষ্ঠানে দুজন শিক্ষার্থীকে সব বিষয়ে দক্ষতা ও পারদর্শীসহ অতুলনীয় যোগ্যতার জন্য সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, ব্যারিস্টার জায়মা রহমান এবং স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারিরা। এ ছাড়া সুরভীর বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী যাদের মধ্যে কেউ সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী, প্রফেসর ও অন্যান্য কর্মে বা সমাজে প্রতিষ্ঠিত, তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow