নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মো. আফফান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. আফফান উপজেলার উত্তর জঙ্গলঘোনা গ্রামের প্রবাসী মোহাম্মদ আরিফের ছেলে।  শিশু আফফানের আত্মীয় মো. আব্দুর রহিম বলেন, শুক্রবার সকালে শিশু আফফান তার মা বিলকিস আক্তারের সঙ্গে পশ্চিম সাহেবনগর নানার বাড়িতে যায়। দুপুরে খেলার সময় আফফান বাড়ির একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে আফফানের নিথর দেহ পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, আফফান নামে একটি শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি।  

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মো. আফফান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো. আফফান উপজেলার উত্তর জঙ্গলঘোনা গ্রামের প্রবাসী মোহাম্মদ আরিফের ছেলে। 

শিশু আফফানের আত্মীয় মো. আব্দুর রহিম বলেন, শুক্রবার সকালে শিশু আফফান তার মা বিলকিস আক্তারের সঙ্গে পশ্চিম সাহেবনগর নানার বাড়িতে যায়। দুপুরে খেলার সময় আফফান বাড়ির একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে আফফানের নিথর দেহ পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, আফফান নামে একটি শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow