নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। তাকওয়ার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকার মো. নুর আলম খানের মেয়ে। সে সুমাইয়া মারজিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পড়তো। বুধবার (৬ মে) রাত সোয়া আটটার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর মোছা. তানজিলা আক্তার বলেন, তাকওয়া আজ নারায়ণগঞ্জ থেকে নানার বাসায় বেড়াতে এসেছে। সন্ধ্যার দিকে নানীর হাত ধরে কদমতলীর রায়েরবাগ টাকার মাথা এলাকায় রাস্তায় হাঁটার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্

নানাবাড়িতে বেড়াতে এসে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. সুমাইয়া নুর তাকওয়া (৮) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে।

তাকওয়ার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকার মো. নুর আলম খানের মেয়ে। সে সুমাইয়া মারজিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

বুধবার (৬ মে) রাত সোয়া আটটার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মোছা. তানজিলা আক্তার বলেন, তাকওয়া আজ নারায়ণগঞ্জ থেকে নানার বাসায় বেড়াতে এসেছে। সন্ধ্যার দিকে নানীর হাত ধরে কদমতলীর রায়েরবাগ টাকার মাথা এলাকায় রাস্তায় হাঁটার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow