নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো দুই ভাইয়ের

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, আব্দুর রহমান ও আবু বক্কর তাদের মায়ের সঙ্গে দুই দিন আগে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। স্থানীয়রা জানায়, তাদের নানার বাড়ির পাশেই পুরাতন খাল ছিল। কয়েকদিন আগে সেটি সরকারিভাবে কাটা হয়। সেখানে মঙ্গলবার শিশুরা তার মায়ের সঙ্গে গোসল করে। আজকে সেই লোভেই হয়তো মায়ের চোখ ফাঁকি দিয়ে তারা দুই ভাই সেই খালে নামে। এদিকে দুপুর থেকে তারা নিখোঁজ থাকায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সেই খালেই তাদের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো দুই ভাইয়ের

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা গেছে, আব্দুর রহমান ও আবু বক্কর তাদের মায়ের সঙ্গে দুই দিন আগে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে।

স্থানীয়রা জানায়, তাদের নানার বাড়ির পাশেই পুরাতন খাল ছিল। কয়েকদিন আগে সেটি সরকারিভাবে কাটা হয়। সেখানে মঙ্গলবার শিশুরা তার মায়ের সঙ্গে গোসল করে। আজকে সেই লোভেই হয়তো মায়ের চোখ ফাঁকি দিয়ে তারা দুই ভাই সেই খালে নামে। এদিকে দুপুর থেকে তারা নিখোঁজ থাকায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সেই খালেই তাদের মরদেহ ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, ধারণা করা হচ্ছে, একজন অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র জানান, মৃত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মো. তরিকুল ইসলাম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow