নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন রাখাইন এলাকার ডেকুবুনিয়া অংশে এ ঘটনা ঘটে। আহত জেলে মো. বদিউল আলম (৪৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা এবং মো. সোনা মিয়ার ছেলে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই বিস্ফোরণে উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মো. বদিউল আলম (৪৫) আহত হয়েছেন। তিনি জানান, আহত ব্যক্তি নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে এসে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি জেলে আহত

কক্সবাজারের উখিয়ায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উখিয়ার পালংখালী সীমান্তসংলগ্ন রাখাইন এলাকার ডেকুবুনিয়া অংশে এ ঘটনা ঘটে।

আহত জেলে মো. বদিউল আলম (৪৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা এবং মো. সোনা মিয়ার ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ডেকুবুনিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই বিস্ফোরণে উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মো. বদিউল আলম (৪৫) আহত হয়েছেন।

তিনি জানান, আহত ব্যক্তি নোয়াপাড়া-ঘুমধুম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর তিনি একই পথ দিয়ে বাংলাদেশে ফিরে এসে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। এ ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow