নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের নিচে তাদের তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, অপূর্ব (২৪), আক্তার হোসেন (৩৭), হাবিব মিয়া (৩০) ও আউয়াল (৩৫)। তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ জানায়, কাঁচপুর ব্রিজের নিচে বালুর মাঠে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে, এরকম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ১৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাইনিজ কুড়াল, ২৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা শাবল, ২১ ইঞ্চি লম্বা সাদা রঙের এসএস পাইপ এবং ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করা হয়।  সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কাঁচপুর ব্রিজের নিচে তাদের তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, অপূর্ব (২৪), আক্তার হোসেন (৩৭), হাবিব মিয়া (৩০) ও আউয়াল (৩৫)। তাদের বাড়ি সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ জানায়, কাঁচপুর ব্রিজের নিচে বালুর মাঠে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশে অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছে, এরকম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ১৬ ইঞ্চি লম্বা লোহার তৈরি চাইনিজ কুড়াল, ২৩ দশমিক ৫ ইঞ্চি লম্বা শাবল, ২১ ইঞ্চি লম্বা সাদা রঙের এসএস পাইপ এবং ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতি উদ্ধার করা হয়।  সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে। পলাতকদের শনাক্তে অভিযান চলছে। জব্দ করা আলামত পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow