নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ঝুটের একাধিক গোডাউন, চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান ও রিকশার গ্যারেজসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনা পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে জেলখানা সংলগ্ন পূর্ব সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। ঝুট ও কাপড়ে আগুন লাগায় দ্রুত লেলিহান শিখা আকার ধারণ করে এবং ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশন থেকে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আরও ইউনিট যোগ দিলে মোট আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ঝুটের একাধিক গোডাউন, চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান ও রিকশার গ্যারেজসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনা পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে জেলখানা সংলগ্ন পূর্ব সস্তাপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের চায়ের দোকান, মোটরসাইকেলের দোকান এবং আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। ঝুট ও কাপড়ে আগুন লাগায় দ্রুত লেলিহান শিখা আকার ধারণ করে এবং ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি করতে থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশন থেকে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আরও ইউনিট যোগ দিলে মোট আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক কাজী নজমুজ্জামান জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেন তদন্ত কমিটি গঠন করা হবে তার পরে আরো বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow