নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার আবুল কালাম সিকদারের ছেলে মামুন (২৩) এবং কুড়িগ্রামের অলিপুর এলাকার নজির হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৬)। তারা উভয়েই ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকার হলি ফেব্রিক্স ডাইং কারখানায় কর্মরত ছিলেন। আহতদের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে। জানা গেছে, সস্তাপুর গাবতলা মোড়ে আঞ্জু মিয়া ও রেজাউল হকের মালিকানাধীন হলি ফেব্রিক্স ডাইং কারখানার বয়লার হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারপাশের দেয়াল, টিনের চাল, দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বয়লারের প্রায় ৮ ফুট লম্বা, ৪ ফুট প্রশস্ত এবং আনুমানিক ৭০ থেকে ৮০ কেজি ওজনের একটি লোহার প্লেট উড়ে পাশের আটতলা স্যামসন্স সুয়েটার গার্মেন্টসের উপর দিয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে মাসুম মিয়ার একটি আধাপাকা ঘরের টিনের চালে আছড়ে পড়ে। এতে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার আবুল কালাম সিকদারের ছেলে মামুন (২৩) এবং কুড়িগ্রামের অলিপুর এলাকার নজির হোসেনের ছেলে আশরাফুল আলম (৩৬)।
তারা উভয়েই ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকার হলি ফেব্রিক্স ডাইং কারখানায় কর্মরত ছিলেন। আহতদের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়েছে।
জানা গেছে, সস্তাপুর গাবতলা মোড়ে আঞ্জু মিয়া ও রেজাউল হকের মালিকানাধীন হলি ফেব্রিক্স ডাইং কারখানার বয়লার হঠাৎ বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারপাশের দেয়াল, টিনের চাল, দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া বয়লারের প্রায় ৮ ফুট লম্বা, ৪ ফুট প্রশস্ত এবং আনুমানিক ৭০ থেকে ৮০ কেজি ওজনের একটি লোহার প্লেট উড়ে পাশের আটতলা স্যামসন্স সুয়েটার গার্মেন্টসের উপর দিয়ে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে মাসুম মিয়ার একটি আধাপাকা ঘরের টিনের চালে আছড়ে পড়ে। এতে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বহু বাড়ি ও প্রতিষ্ঠানের কাচের জানালাও ভেঙে যায়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়লারের ত্রুটির কারণেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।’
What's Your Reaction?