নারায়ণগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে পিলকুনি এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে। মসজিদের কেয়ারটেকার বনি আমিন বলেন, মসজিদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে শিশুটি লিফট খোলা পেয়ে একাই উঠে পড়ে ও ছাদে গিয়ে নেমে যায়। ওই সময় আমি নামাজের জন্য ওজু করতে গিয়েছিলাম। ষষ্ঠ তলা মসজিদের নিচ তলায় নামাজ হয় আর দুতলা তিনতলায় মাদরাসা, উপরের তলাগুলোতে হলরুম রয়েছে। শিশুর বাবা জাহিদ বলেন, আমাদের এক ছেলে ও এক মেয়ের মধ্যে জিহাদ বড়। বাড়ির কাছেই মসজিদ তাই সেখানে গিয়ে খেলাধুলা করতো। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছি শিশুটি একাই মসজিদের ছাদে উঠে নিচে পড়ে মারা গেছে। নিহতের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ করবে না। বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করবে, এজন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি। মোবাশ্বির শ্রাবণ/এমএন
নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের ষষ্ঠ তলার ছাদ থেকে পড়ে জিহাদ নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে পিলকুনি এলাকায় হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এই ঘটনা ঘটে।
নিহত জিহাদ পিলকুনি এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।
মসজিদের কেয়ারটেকার বনি আমিন বলেন, মসজিদের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে শিশুটি লিফট খোলা পেয়ে একাই উঠে পড়ে ও ছাদে গিয়ে নেমে যায়। ওই সময় আমি নামাজের জন্য ওজু করতে গিয়েছিলাম। ষষ্ঠ তলা মসজিদের নিচ তলায় নামাজ হয় আর দুতলা তিনতলায় মাদরাসা, উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।
শিশুর বাবা জাহিদ বলেন, আমাদের এক ছেলে ও এক মেয়ের মধ্যে জিহাদ বড়। বাড়ির কাছেই মসজিদ তাই সেখানে গিয়ে খেলাধুলা করতো।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে দেখেছি শিশুটি একাই মসজিদের ছাদে উঠে নিচে পড়ে মারা গেছে। নিহতের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ করবে না। বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করবে, এজন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।
মোবাশ্বির শ্রাবণ/এমএন
What's Your Reaction?