নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ১১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথ বাহিনীর হাতে ১১ জন আটক হয়েছে। শনিবার (৯ মে) বিকেল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বিহারী কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন- বিহারী কলোনি এলাকার গোলাপের ছেলে ফারুক (৩৮), নূর ইসলামের ছেলে বাবু (২৭), আনোয়ার হোসেনের ছেলে বাবলু (৩২), ইমন (২৭), আলমগীরের ছেলে ওয়াহিদ (২৬), কামালের ছেলে জীবন (২৪), আবুল কাশেমের ছেলে নাজিমুদ্দিন (২৯), রহমানের ছেলে ফয়সাল (২৬), চুন্নুর ছেলে রাসেল (২৭), নাদিমের ছেলে রাহাত (২৭) ও বশিরের ছেলে সাগর (২৭)। জানা গেছে, দীর্ঘদিন ধরে আদমজী সুমিলপাড়া বিহারী কলোনিকে মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র্যাব-১১ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিশেষ অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে বিস্তা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে যৌথ বাহিনীর হাতে ১১ জন আটক হয়েছে। শনিবার (৯ মে) বিকেল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বিহারী কলোনিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- বিহারী কলোনি এলাকার গোলাপের ছেলে ফারুক (৩৮), নূর ইসলামের ছেলে বাবু (২৭), আনোয়ার হোসেনের ছেলে বাবলু (৩২), ইমন (২৭), আলমগীরের ছেলে ওয়াহিদ (২৬), কামালের ছেলে জীবন (২৪), আবুল কাশেমের ছেলে নাজিমুদ্দিন (২৯), রহমানের ছেলে ফয়সাল (২৬), চুন্নুর ছেলে রাসেল (২৭), নাদিমের ছেলে রাহাত (২৭) ও বশিরের ছেলে সাগর (২৭)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আদমজী সুমিলপাড়া বিহারী কলোনিকে মাদকের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র্যাব-১১ ও বিজিবির সমন্বয়ে যৌথ বাহিনী সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১১ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, বিশেষ অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
What's Your Reaction?