নারায়ণগঞ্জে র্যাবের চিরুনি অভিযান, গ্রেপ্তার ১৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী ও মাদক চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বুধবার (৬ মে) বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন— মো. সোহেল রানা (৪০), মো. আব্দুর রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), মো. শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), মো. ইমন প্রধান (২৬), মো. আকাশ (৩০), মো. রুবেল (৩৭), মো. আরাফাত হোসেন (২৮), মো. সুজন (৩২), মো. হৃদয় মিয়া (৩২), মো. টুটুল খান (৩৮) ও মো. রেজাউল করিম (৪৮)। এর আগে, মঙ্গলবার (০৫ মে) রাতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সন্ত্রাসী ও মাদক চক্রের আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য র্যাবের চার সদস্য মাসদাইর এলাকায় গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনজন র্যাব সদস্য আহত হন। পরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে ওই চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। অভি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী ও মাদক চক্রের বিরুদ্ধে চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (৬ মে) বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— মো. সোহেল রানা (৪০), মো. আব্দুর রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), মো. শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), মো. ইমন প্রধান (২৬), মো. আকাশ (৩০), মো. রুবেল (৩৭), মো. আরাফাত হোসেন (২৮), মো. সুজন (৩২), মো. হৃদয় মিয়া (৩২), মো. টুটুল খান (৩৮) ও মো. রেজাউল করিম (৪৮)।
এর আগে, মঙ্গলবার (০৫ মে) রাতে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সন্ত্রাসী ও মাদক চক্রের আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য র্যাবের চার সদস্য মাসদাইর এলাকায় গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনজন র্যাব সদস্য আহত হন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে ওই চক্রের ১৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। অভিযানে তাদের কাছ থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, একটি ড্রোন এবং ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যা এলাকায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব।
র্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?