নারায়ণগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজি-অটোরিকশাচালকসহ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভকারীরা জানান, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ সময় এলাকাবাসী ও সিএনজি-অটোরিকশাচালকরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান। এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। বিষয়টি এমপিকে জানিয়েছি। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সড়কটির প্রায় সাড়ে ৭ কোটি টাকা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ করেছেন সিএনজি-অটোরিকশাচালকসহ স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মদনপুর-টু-মদনগঞ্জ সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বিক্ষোভকারীরা জানান, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ সময় এলাকাবাসী ও সিএনজি-অটোরিকশাচালকরা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।
এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘অটোরিকশাচালকদের দাবি যৌক্তিক। বিষয়টি এমপিকে জানিয়েছি। নির্ধারিত সময়ের আগেই কীভাবে কাজ শুরু করা যায়, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।’
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘সড়কটির প্রায় সাড়ে ৭ কোটি টাকার সংস্কার কাজের ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। আশা করছি আগস্টের প্রথম সপ্তাহেই কাজ শুরু করা যাবে। অনুমোদন-সংক্রান্ত জটিলতার কারণে জুনে কাজ শুরু সম্ভব হয়নি।’
মোবাশ্বির শ্রাবণ/এএইচ
What's Your Reaction?