নারী আসনে বড়লেখা থেকে প্রথম মনোনয়ন পেলেন জহরত আদিব

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির মনোনীত তালিকায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন‌ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মর‌হুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সন্তান। সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বড়লেখা-জুড়ীসহ মৌলভীবাজার জেলার মানুষের প্রিয় নেতা, আমার পিতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মতো সবার সহযোগিতায় এলাকার সামগ্রিক উন্নয়নকাজ করা হবে। এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন লাভের খবরে বড়লেখা ও জুড়ী বিএনপির পরিবারের মাঝে আনন্দের বন্যা বিরাজ করছে। বড়লেখার ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে তিনি মনোনয়ন পেয়েছেন।

নারী আসনে বড়লেখা থেকে প্রথম মনোনয়ন পেলেন জহরত আদিব

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিএনপির মনোনীত তালিকায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন‌ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী মর‌হুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সন্তান।

সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বড়লেখা-জুড়ীসহ মৌলভীবাজার জেলার মানুষের প্রিয় নেতা, আমার পিতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মতো সবার সহযোগিতায় এলাকার সামগ্রিক উন্নয়নকাজ করা হবে।

এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন লাভের খবরে বড়লেখা ও জুড়ী বিএনপির পরিবারের মাঝে আনন্দের বন্যা বিরাজ করছে। বড়লেখার ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে তিনি মনোনয়ন পেয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow