নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ সহজ করবে সিসিক: কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা চাই দেশের এই বিপুলসংখ্যক নারীকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে। বর্তমান সরকারও এ বিষয়ে ইতিবাচক। তাই নারী উদ্যোক্তাদের সহযোগিতায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজ করা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর জন্য স্থায়ী ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।  বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগর ভবনে সিলেটের নারী উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন সিসিক প্রশাসক।  তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ও বিসিকের মাধ্যমে যাতে নারী উদ্যোক্তারা সহজে জামানতবিহীন ঋণ নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের চেষ্টা করা হবে। সিলেটের নারী উদ্যোক্তাদের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, যাদের হয়তো নিজস্ব নিবন্ধিত প্ল্যাটফর্ম নেই। কিন্তু তারা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন। একইসঙ্গে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারী উদ

নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ সহজ করবে সিসিক: কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা চাই দেশের এই বিপুলসংখ্যক নারীকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে। বর্তমান সরকারও এ বিষয়ে ইতিবাচক। তাই নারী উদ্যোক্তাদের সহযোগিতায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজ করা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর জন্য স্থায়ী ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগর ভবনে সিলেটের নারী উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন সিসিক প্রশাসক। 

তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ও বিসিকের মাধ্যমে যাতে নারী উদ্যোক্তারা সহজে জামানতবিহীন ঋণ নিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা নিশ্চিতের চেষ্টা করা হবে।

সিলেটের নারী উদ্যোক্তাদের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন, যাদের হয়তো নিজস্ব নিবন্ধিত প্ল্যাটফর্ম নেই। কিন্তু তারা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন। একইসঙ্গে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজ করা এবং তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করতে যা যা করা প্রয়োজন, আমরা তা করব। নারীরা যাতে ব্যবসার পরিধি আরও বাড়াতে পারেন সে লক্ষ্যে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য পণ্য প্রদর্শন ও বিক্রির একটি স্থায়ী ব্যবস্থা করা গেলে তারা আরও উৎসাহিত হবেন। এতে নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও বাড়বে।

সাক্ষাৎকালে নারী উদ্যোক্তারা জানান, সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য এক ছাদের নিচে নিয়মিত মেলা আয়োজনের মতো সুনির্দিষ্ট ও স্থায়ী জায়গার সংকট রয়েছে। বড় পরিসরে পণ্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক মূলধনের ক্ষেত্রেও তারা সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পেতে নারীদের এখনো নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হতে হয়।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলেয়া ফেরদৌসী তুলি নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে ঋণপ্রাপ্তি সহজীকরণ এবং উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য স্থায়ী ব্যবস্থা করতে সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সিসিকের ৯, ১২, ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে ৪০ সেট অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট পাঁচ ওয়ার্ডের সচিবদের হাতে এসব অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেন। বিতরণ করা যন্ত্রগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের বস্তি এলাকা, মসজিদ, মন্দির ও বিদ্যালয়ে স্থাপন করা হবে। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসব যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব মো. আশিক নূর প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow