নারী উদ্যোক্তাদের পণ্য রপ্তানিতে কাজ করছে সরকার : শামা ওবায়েদ

নারী উদ্যোক্তারা যেন তাদের পণ্য রপ্তানি করতে পারেন; সেটি নিয়ে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানে প্রবাসীদের হাতে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ তুলে দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ১৩টি ব্যাংক, একটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে এই ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।  এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূরও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ৮ থেকে ১০টি দেশে 'ল ফার্ম' নিয়োগ দেওয়া হয়েছে। প্রবাসে কোন বাংলাদেশি হয়রানির শিকার হলে আইনি প্রতিকার পেতে পারেন সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।  তিনি আরও বলেন, প্রবাসীরা যেন কোন কাজে হয়রানির শিকার না হন সেটি নিশ্চিত করতেও কাজ করছে সরকার।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow