নারী ও শিশু উন্নয়ন খাতে ৫১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
দেশের নারী ও শিশু উন্নয়ন খাতকে গতিশীল করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দেওয়ার সময় তিনি এই তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, নারী ও শিশু উন্নয়ন খাতে আগামী অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে মোট ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় মন্ত্রী উল্লেখ করেন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের মূল নির্দেশক। তাই নারীর ক্ষমতায়ন ও শিশুদের জন্য নিরাপদ শৈশব নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশাল বাজেট প্রস্তাব করা হয়েছে। এসইউজে/এমএমকে
দেশের নারী ও শিশু উন্নয়ন খাতকে গতিশীল করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দেওয়ার সময় তিনি এই তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, নারী ও শিশু উন্নয়ন খাতে আগামী অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে মোট ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় মন্ত্রী উল্লেখ করেন, নারীর ক্ষমতায়নই উন্নয়নের মূল নির্দেশক। তাই নারীর ক্ষমতায়ন ও শিশুদের জন্য নিরাপদ শৈশব নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশাল বাজেট প্রস্তাব করা হয়েছে।
এসইউজে/এমএমকে
What's Your Reaction?