নারী কেলেঙ্কারির পর বরখাস্ত, এবার ক্রয় পরিচালকের দায়িত্বে সেই আরিফ
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে এবার ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএ থেকে এ বিষয়ে দপ্তর আদেশে জারি করা হয়। এতে বলা হয়, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। আরও পড়ুন নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত এর আগে, গত ২৩ জুন বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারির কারণে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়। তখন জারি করা আদেশে বলা হয়েছিল, তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপের কারণে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক
সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে এবার ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএ থেকে এ বিষয়ে দপ্তর আদেশে জারি করা হয়।
এতে বলা হয়, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে, গত ২৩ জুন বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারির কারণে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়।
তখন জারি করা আদেশে বলা হয়েছিল, তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপের কারণে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
একই সময়ে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালকের (বন্দর ও পরিবহন বিভাগ) দায়িত্ব পালন করতে বলা হয়েছিল।
আরএমএম/এমএমকে
What's Your Reaction?
