নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২
গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারী যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে টঙ্গীর কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং জাহিদ দেওয়ান (২৬)। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিকচূড়া ঝিলানী মার্কেট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে তিন সদস্যের একটি ছিনতাইকারী চক্র। দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়। এ সময় এক নারী যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ
গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারী যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে টঙ্গীর কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং জাহিদ দেওয়ান (২৬)।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিকচূড়া ঝিলানী মার্কেট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে তিন সদস্যের একটি ছিনতাইকারী চক্র। দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় এক নারী যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বস্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে রক্তাক্ত অবস্থায় আহত নারীর আর্তনাদ এবং ঘটনাস্থলের ভয়াবহ চিত্র দেখা যায়।
ভিডিওটি পুলিশের নজরে এলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। রাতভর অভিযানে ঘটনায় জড়িত দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?