নারী-শিশু ধর্ষণ ও হত্যা মামলার শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ হবে

নারী-শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠিত হবে। রোববার (৭ জুন) এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘এ বিষয়ে আজ প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলাম। এসময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও সালাহ উদ্দিন দোলন আমার বক্তব্য সমর্থন করেন। তখন প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছেন।’ এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জাগো নিউজকে বলেন, ‘হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের কথা প্রধান বিচারপতি বলেছেন কি না, সেটি আমার জানা নেই। তবে, আলোচিত ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যা মামলা নিষ্পত্তি দ্রুত করতে বিশেষ বেঞ্চ গঠনের জন্য আইনজীবী ও সংগঠন থেকে আবেদন করা হয়েছে, সেটি আমরা জানি। যদি তিনি এ-সংক্রান্ত বিষয়ে কথা বলে থাকেন তাহলে, এর আগেও বেশ কিছু মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য রয়েছে, আবার আজকে একটি মামলায় রায় ঘোষণা করা হয়েছে, সেই প্রেক্ষাপটে বলতেও পারেন। কিন্তু কী বলেছেন, কেন বলেছেন, সেটি বলতে পারবো না।’ এফএইচ/একিউএফ

নারী-শিশু ধর্ষণ ও হত্যা মামলার শুনানিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ হবে

নারী-শিশু ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠিত হবে।

রোববার (৭ জুন) এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, ‘এ বিষয়ে আজ প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছিলাম। এসময় সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও সালাহ উদ্দিন দোলন আমার বক্তব্য সমর্থন করেন। তখন প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠনের কথা বলেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জাগো নিউজকে বলেন, ‘হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের কথা প্রধান বিচারপতি বলেছেন কি না, সেটি আমার জানা নেই। তবে, আলোচিত ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যা মামলা নিষ্পত্তি দ্রুত করতে বিশেষ বেঞ্চ গঠনের জন্য আইনজীবী ও সংগঠন থেকে আবেদন করা হয়েছে, সেটি আমরা জানি। যদি তিনি এ-সংক্রান্ত বিষয়ে কথা বলে থাকেন তাহলে, এর আগেও বেশ কিছু মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য রয়েছে, আবার আজকে একটি মামলায় রায় ঘোষণা করা হয়েছে, সেই প্রেক্ষাপটে বলতেও পারেন। কিন্তু কী বলেছেন, কেন বলেছেন, সেটি বলতে পারবো না।’

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow