নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার : নূরুন্নিসা সিদ্দীকা

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপরই শিল্প ও কৃষিসহ সব খাতের উৎপাদনব্যবস্থা দাঁড়িয়ে আছে। অথচ দুঃখজনকভাবে দেশে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক নারী শ্রমিক রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, তারা দ্বিগুণ বৈষম্যের শিকার, একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা। তাদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাসূলের (সা:) সুন্নাত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করা উচিত। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শ্রম আইন যথাযথ বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধ

নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার : নূরুন্নিসা সিদ্দীকা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপরই শিল্প ও কৃষিসহ সব খাতের উৎপাদনব্যবস্থা দাঁড়িয়ে আছে। অথচ দুঃখজনকভাবে দেশে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, দেশে বিপুলসংখ্যক নারী শ্রমিক রয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, তারা দ্বিগুণ বৈষম্যের শিকার, একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা। তাদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাসূলের (সা:) সুন্নাত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করা উচিত। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শ্রম আইন যথাযথ বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। 'আসুন, আমরা সবাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।' পরিশেষে তিনি দেশের সব শ্রমিকের কল্যাণ, নিরাপত্তা ও উন্নতি কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow