নারীর আর্তনাদ

মাহজাবীন তাসনীম রুহী মেয়ে বলে সইতে হবে কি এই লাঞ্ছনার দাগ?হৃদয়ে আমার জ্বলছে আজ রুদ্র-রোষের ফাগ!আছিয়া-রামিসা মরেছে যেখানে নরপশুদের গ্রাসে,ওরে সমাজ, এখনো কি তোর তৃপ্তির হাসি আসে? কোথায় বিচার? কোথায় বিবেক? সব আজ অন্ধ,নিদারুণ এই অত্যাচারের নাই কি কোথাও বন্ধ?মানুষের বেশে বসে আছে যারা হিংস্র পশুর দল,সর্বদা নারীর রক্ত চুষে খাবে কি তারা সদলবল? বল আর কত রক্ত পেলে শান্ত হবে সব খুনি,ওই পাপ-চোখে কেন আজও কাঁদে না সুখ-টুনি!বাংলাদেশে জন্ম দিয়েছি আমার আপন সন্তানে,সে কি তবে পাপ? এই কি বিচার বিধির বিধানে? এ তো জাহেলিয়াত! বর্বরতার চরম চরম সীমা,ভেঙে ফেলো আজ শোষকের ওই মিথ্যা মহিমা!জবাব দাও হে অন্ধ সমাজ, জবাব দাও হে বীর,মানুষের তরে কবে তবে এই নোয়াবে ক্ষুব্ধ শির! এসইউ

নারীর আর্তনাদ

মাহজাবীন তাসনীম রুহী

মেয়ে বলে সইতে হবে কি এই লাঞ্ছনার দাগ?
হৃদয়ে আমার জ্বলছে আজ রুদ্র-রোষের ফাগ!
আছিয়া-রামিসা মরেছে যেখানে নরপশুদের গ্রাসে,
ওরে সমাজ, এখনো কি তোর তৃপ্তির হাসি আসে?

কোথায় বিচার? কোথায় বিবেক? সব আজ অন্ধ,
নিদারুণ এই অত্যাচারের নাই কি কোথাও বন্ধ?
মানুষের বেশে বসে আছে যারা হিংস্র পশুর দল,
সর্বদা নারীর রক্ত চুষে খাবে কি তারা সদলবল?

বল আর কত রক্ত পেলে শান্ত হবে সব খুনি,
ওই পাপ-চোখে কেন আজও কাঁদে না সুখ-টুনি!
বাংলাদেশে জন্ম দিয়েছি আমার আপন সন্তানে,
সে কি তবে পাপ? এই কি বিচার বিধির বিধানে?

এ তো জাহেলিয়াত! বর্বরতার চরম চরম সীমা,
ভেঙে ফেলো আজ শোষকের ওই মিথ্যা মহিমা!
জবাব দাও হে অন্ধ সমাজ, জবাব দাও হে বীর,
মানুষের তরে কবে তবে এই নোয়াবে ক্ষুব্ধ শির!

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow