নারীরা যখন সিদ্ধান্ত নেবে কোন সরকার থাকবে, তখন সেই সরকারই থাকবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, নারীদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। দেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশই নারী। নারীরা যখন সিদ্ধান্ত নেবে কোন সরকার থাকবে, তখন সেই সরকারই থাকবে। আবার তারা যখন সিদ্ধান্ত নেবে কোন নেতা থাকবে, তখন সেই নেতাই থাকবে। তাই দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার আগে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনের অন্যতম শক্তি ও স্ফুলিঙ্গ ছিলেন নারীরা। দেশের রাজনৈতিক পরিবর্তন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা এনসিপি থেকে ছয়জন এবং নারী দুজন এমপি পদ পেয়েছি। এই আটজনের কণ্ঠস্বর কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে গেছে। এ আটজনকে সবাই চিনতেছে। সবাই জানে এই আটজন সারা দেশের প্রয়োজন নিয়ে কথা বলছেন। আমরা আপনাদের অনুরোধ করবো, এই যে তরুণরা নতুন রাজনীতিতে আসছে তাদের আপনাদের সাপোর্ট দিতে হবে। পথসভায় জাতীয় নাগরিক পার্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, নারীদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। দেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশই নারী। নারীরা যখন সিদ্ধান্ত নেবে কোন সরকার থাকবে, তখন সেই সরকারই থাকবে। আবার তারা যখন সিদ্ধান্ত নেবে কোন নেতা থাকবে, তখন সেই নেতাই থাকবে। তাই দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যার আগে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনের অন্যতম শক্তি ও স্ফুলিঙ্গ ছিলেন নারীরা। দেশের রাজনৈতিক পরিবর্তন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা এনসিপি থেকে ছয়জন এবং নারী দুজন এমপি পদ পেয়েছি। এই আটজনের কণ্ঠস্বর কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে গেছে। এ আটজনকে সবাই চিনতেছে। সবাই জানে এই আটজন সারা দেশের প্রয়োজন নিয়ে কথা বলছেন। আমরা আপনাদের অনুরোধ করবো, এই যে তরুণরা নতুন রাজনীতিতে আসছে তাদের আপনাদের সাপোর্ট দিতে হবে।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহাসান জুনায়েদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসান প্রমুখ।
নাহিদ ফরাজী/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?