নাসিরুদ্দিনকে কেন ‘শেয়াল’ বললেন কঙ্গনা

ভারতীয় সিনেমার শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে তীব্র কটাক্ষ করলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। প্রবীণ এই অভিনেতাকে সরাসরি ‘শিয়াল’ বলে কটাক্ষ করেন কঙ্গনা। কেন এমন তীর্যক আক্রমণ করলেন বলিউড কুইন, তা নিয়ে সিনেপাড়ায় চলছে তোলপাড়। ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন নিয়ে নাসিরুদ্দিন শাহ নীরব ছিলেন। সেই নীরবতার কড়া সমালোচনা করেই এমন মন্তব্য করেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিবাদের সময় বলিউড তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাসিরুদ্দিন। এর পাল্টা জবাবেই মঙ্গলবার কঙ্গনা তোপ দাগলেন। নাসিরুদ্দিন শাহকে সরাসরি কটাক্ষ করে সামাজিকমাধ্যমে কঙ্গনা লেখেন, ‘নাসির সাহেব খান তো এই দেশের, কিন্তু লড়েন প্রতিবেশী দেশের জন্য।’ নাসিরুদ্দিনের পুরোনো একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘আজকের দিনে মানুষকে কুকুর বলা বরং প্রশংসার। কারণ আনুগত্য ও সারল্য খুবই বিরল। নাসিরুদ্দিনের মতো শেয়াল হওয়ার চেয়ে কুকুর হওয়াই ভালো।’ সূত্র: আনন্দবাজার উল্লেখ্য, গত ২৫ জুলাই থেকে নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডে আন

নাসিরুদ্দিনকে কেন ‘শেয়াল’ বললেন কঙ্গনা

ভারতীয় সিনেমার শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে তীব্র কটাক্ষ করলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। প্রবীণ এই অভিনেতাকে সরাসরি ‘শিয়াল’ বলে কটাক্ষ করেন কঙ্গনা। কেন এমন তীর্যক আক্রমণ করলেন বলিউড কুইন, তা নিয়ে সিনেপাড়ায় চলছে তোলপাড়।

ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন নিয়ে নাসিরুদ্দিন শাহ নীরব ছিলেন। সেই নীরবতার কড়া সমালোচনা করেই এমন মন্তব্য করেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিবাদের সময় বলিউড তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাসিরুদ্দিন। এর পাল্টা জবাবেই মঙ্গলবার কঙ্গনা তোপ দাগলেন।

নাসিরুদ্দিন শাহকে সরাসরি কটাক্ষ করে সামাজিকমাধ্যমে কঙ্গনা লেখেন, ‘নাসির সাহেব খান তো এই দেশের, কিন্তু লড়েন প্রতিবেশী দেশের জন্য।’ নাসিরুদ্দিনের পুরোনো একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘আজকের দিনে মানুষকে কুকুর বলা বরং প্রশংসার। কারণ আনুগত্য ও সারল্য খুবই বিরল। নাসিরুদ্দিনের মতো শেয়াল হওয়ার চেয়ে কুকুর হওয়াই ভালো।’ সূত্র: আনন্দবাজার

উল্লেখ্য, গত ২৫ জুলাই থেকে নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডে আন্দোলন শুরু করেছেন শত শত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। এই ইস্যুতে প্রবীণ অভিনেতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বাগ্‌যুদ্ধে জড়ালেন কঙ্গনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow