নাসিরুদ্দিনকে ‘শেয়াল’ বলার কারণ জানালেন কঙ্গনা

অভিনেতা নাসিরুদ্দিন শাহকে ‘শেয়াল’ বলে কটাক্ষ করে সম্প্রতি আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ছাত্র বিক্ষোভ নিয়ে বলিউড তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাসিরুদ্দিন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আক্রমণ করেন কঙ্গনা। এবার নাসিরুদ্দিনকে ‘শেয়াল’ বলার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, নাসিরুদ্দিন শাহ এমন একটি ভিডিও তৈরি করেছিলেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রীসহ দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। তার মতে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি এ ধরনের ভাষা ব্যবহার করা গণতন্ত্রের মর্যাদার পরিপন্থী। কঙ্গনা বলেন, ‘আমি তাকে এই কারণে বলেছি, কারণ তিনি এত নোংরা একটি ভিডিও বানিয়েছিলেন, যেখানে এই ধরনের হুমকি দিচ্ছিলেন এবং এমন কথা বলছিলেন, যা গোটা বিশ্বের কাছে আমাদের প্রতিনিধিত্ব করেন এমন মানুষদের নিয়ে বলা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীজি এত বড় বড় পুরস্কার পেয়েছেন। তার উচিত গণতন্ত্রের মর্যাদা বজায় রাখা। তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের উচ

নাসিরুদ্দিনকে ‘শেয়াল’ বলার কারণ জানালেন কঙ্গনা

অভিনেতা নাসিরুদ্দিন শাহকে ‘শেয়াল’ বলে কটাক্ষ করে সম্প্রতি আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ছাত্র বিক্ষোভ নিয়ে বলিউড তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাসিরুদ্দিন। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আক্রমণ করেন কঙ্গনা। এবার নাসিরুদ্দিনকে ‘শেয়াল’ বলার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা ‘এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, নাসিরুদ্দিন শাহ এমন একটি ভিডিও তৈরি করেছিলেন, যেখানে ভারতের প্রধানমন্ত্রীসহ দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। তার মতে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি এ ধরনের ভাষা ব্যবহার করা গণতন্ত্রের মর্যাদার পরিপন্থী।

কঙ্গনা বলেন, ‘আমি তাকে এই কারণে বলেছি, কারণ তিনি এত নোংরা একটি ভিডিও বানিয়েছিলেন, যেখানে এই ধরনের হুমকি দিচ্ছিলেন এবং এমন কথা বলছিলেন, যা গোটা বিশ্বের কাছে আমাদের প্রতিনিধিত্ব করেন এমন মানুষদের নিয়ে বলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীজি এত বড় বড় পুরস্কার পেয়েছেন। তার উচিত গণতন্ত্রের মর্যাদা বজায় রাখা। তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের উচিত তার বক্তব্যের মোকাবিলা করা। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য এভাবে কটূক্তি করা কি আদৌ ঠিক?’

নাসিরুদ্দিনের বক্তব্যের জবাব দিতে গিয়ে কঙ্গনা আবারও বলিউডের একটি অংশের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল হওয়ার অভিযোগ তোলেন। তার দাবি, বলিউডের কিছু তারকার সিনেমা, বক্তব্য ও সাক্ষাৎকারে বারবার পাকিস্তান প্রসঙ্গ উঠে আসে।

কঙ্গনা বলেন, ‘তাদের সিনেমা হোক, তাদের কথা হোক বা সাক্ষাৎকার-সব সময়ই পাকিস্তানকে নিয়ে এত আলোচনা কেন? সব সময় পাকিস্তানের প্রেমে মজে থাকে। আমি জানতে চাই, দেশভাগের এত বছর পরেও এই লাভ স্টোরি কেন শেষ হচ্ছে না?’

পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও টেনে আনেন কঙ্গনা। তিনি বলেন, ‘পহেলগাম হামলা হোক কিংবা অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা তাদের দূরে সরিয়ে দিয়েছি- দেশ একদিকে এগিয়ে যাচ্ছে, সেনা অন্যদিকে লড়াই করছে, সাধারণ মানুষও নানা সমস্যার মুখোমুখি।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশকে ঘিরে যখন এত কিছু ঘটছে, তখন বলিউডের পাকিস্তানের সঙ্গে এই লাভ স্টোরি কবে শেষ হবে? এর জবাব তাদের দিতেই হবে।’

এর আগে ছাত্র বিক্ষোভের প্রসঙ্গে বলিউডের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নাসিরুদ্দিন শাহ। তার বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন কঙ্গনা। পাল্টা বক্তব্যে নাসিরুদ্দিনকে কটাক্ষ করার পাশাপাশি তার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। তাকে সর্বশেষ ‘ভারত ভাগ্য বিধাতা’ সিনেমায় দেখা গেছে। ২৬/১১ হামলার সময় একটি হাসপাতালের কর্মীদের ভূমিকা এবং সন্ত্রাসীদের হাত থেকে রোগীদের রক্ষা করার গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

কঙ্গনার হাতে রয়েছে আরও দুটি আলোচিত সিনেমা- ‘কুইন ২’ এবং ‘তনু ওয়েডস মনু’ সিরিজের তৃতীয় কিস্তি। আগের দুই সিনেমাই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন দুই সিনেমা নিয়েও তাই কৌতূহল রয়েছে তার ভক্তদের।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow