নাসীরুদ্দীন পাটওয়ারীর আসন নিয়ে যা বললেন জামায়াত আমির

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনের পর শনিবার (১৩ ফেব্রুয়ারি) এ আসনটি নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে শফিকুর রহমান বলেন, ‘নাসিরুদ্দীন পাটওয়ারীর আসনে কোনো এক প্রার্থীর আপনজনের নেতৃত্বে যা হয়েছে, তার সাক্ষী এই দেশবাসী-বিশ্ববাসী জানে।’ নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোটে কারচুপি হয়েছে।’ শুক্রবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, ‘অনেক আসনকে টার্গেট করে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে।’ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যে প্ল্যানের কথা শুনেছি, সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যেভাবে হামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনের পর শনিবার (১৩ ফেব্রুয়ারি) এ আসনটি নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে শফিকুর রহমান বলেন, ‘নাসিরুদ্দীন পাটওয়ারীর আসনে কোনো এক প্রার্থীর আপনজনের নেতৃত্বে যা হয়েছে, তার সাক্ষী এই দেশবাসী-বিশ্ববাসী জানে।’ নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘শেষ মুহূর্তে ১০ শতাংশ ভোটে কারচুপি হয়েছে।’ শুক্রবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন। নাহিদ ইসলাম বলেন, ‘অনেক আসনকে টার্গেট করে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে।’ বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যে প্ল্যানের কথা শুনেছি, সেটি বাস্তবায়ন করা হচ্ছে। যেভাবে হামলা এসেছে, এই দলের কাছে কীভাবে মানুষ নিরাপদ থাকবে তা প্রশ্ন উঠেছে।’  এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচনে দুটি পক্ষ ছিল। সংস্কারের পক্ষে একটি, আরেকটি যারা পুরোনো বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow