নাহিদ রানাকে পাচ্ছে না মোহামেডান, তাসকিনও অনিশ্চিত!

১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে বাকি থাকা তিন ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। তবে ২ ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। এমন অবস্থায় দলের অন্যতম সেরা পেসার নাহিদ রানাকে পাচ্ছে না মোহামেডান। ক্লাবটির টিম ইনচার্জ জিয়াউর রহমান তপু এটি নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে নাহিদ রানার উপর বাড়তি চাপ দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণেই মোহামেডানের হয়ে রানাকে এক ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বোর্ড। আগামী ৫ জুন প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচে খেলবেন না রানা। তপু বলেন, ‘বিসিবি থেকে নাহিদ রানাকে এক ম্যাচ খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। সেই কারণেই পরের ম্যাচে তাকে খেলানো সম্ভব হচ্ছে না।’ যদিও শুরুতে রানাকে ঢাকা প্রিমিয়ার লিগে ২ ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। তবে পরবর্তীতে ওয়ার্কলোড বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। তপু আরও জানান, তাসকিন আহমেদের বিষয়ে সিদ্ধান্ত নেবে মোহামেডান স্পোর

নাহিদ রানাকে পাচ্ছে না মোহামেডান, তাসকিনও অনিশ্চিত!

১৬ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগে বাকি থাকা তিন ম্যাচ জিতলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। তবে ২ ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। এমন অবস্থায় দলের অন্যতম সেরা পেসার নাহিদ রানাকে পাচ্ছে না মোহামেডান। ক্লাবটির টিম ইনচার্জ জিয়াউর রহমান তপু এটি নিশ্চিত করেছেন।

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে নাহিদ রানার উপর বাড়তি চাপ দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণেই মোহামেডানের হয়ে রানাকে এক ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বোর্ড। আগামী ৫ জুন প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচে খেলবেন না রানা।

তপু বলেন, ‘বিসিবি থেকে নাহিদ রানাকে এক ম্যাচ খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। সেই কারণেই পরের ম্যাচে তাকে খেলানো সম্ভব হচ্ছে না।’

যদিও শুরুতে রানাকে ঢাকা প্রিমিয়ার লিগে ২ ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়। তবে পরবর্তীতে ওয়ার্কলোড বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট।

তপু আরও জানান, তাসকিন আহমেদের বিষয়ে সিদ্ধান্ত নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, ‘তাসকিন আহমেদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মোহামেডান টিম ম্যানেজমেন্ট।’

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ৮ রাউন্ডে ৭ জয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান। এবারই তাদের ১৬ বছরের অপেক্ষা শেষ হতে পারে।

এসকেডি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow