নায়ক মান্নার সঙ্গে থালাপতি বিজয়ের ভাইরাল ছবি ঘিরে রহস্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়–কে একসঙ্গে দেখা গেছে—এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবিটি প্রায় দুই দশক আগের বলে দাবি করা হলেও, এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ মনে করছেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে। আবার অনেকে বলছেন, এটি বাস্তব হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। জানা যায়, মান্না অভিনীত বেশ কিছু সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সম্পন্ন হতো। ২০০৩-০৪ সালের দিকে তিনি ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজ নিয়ে চেন্নাইয়ে ছিলেন। একই সময়ে ওই স্টুডিওগুলোতে বিজয়ের সিনেমার কাজও চলছিল। এ কারণে অনেকের ধারণা, সেই সময়ই দুই তারকার সাক্ষাৎ হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি বলেন, “সেসময় আমি চাকরি করতাম। অনেক আগের ঘটনা, তাই ঠিক মনে নেই। বিজয়ের সঙ্গে তার দেখা হতেই পারে। কাজ

নায়ক মান্নার সঙ্গে থালাপতি বিজয়ের ভাইরাল ছবি ঘিরে রহস্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়–কে একসঙ্গে দেখা গেছে—এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।

ছবিটি প্রায় দুই দশক আগের বলে দাবি করা হলেও, এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ মনে করছেন, আধুনিক প্রযুক্তির সাহায্যে ছবিটি তৈরি করা হয়েছে। আবার অনেকে বলছেন, এটি বাস্তব হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

জানা যায়, মান্না অভিনীত বেশ কিছু সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সম্পন্ন হতো। ২০০৩-০৪ সালের দিকে তিনি ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজ নিয়ে চেন্নাইয়ে ছিলেন। একই সময়ে ওই স্টুডিওগুলোতে বিজয়ের সিনেমার কাজও চলছিল।

এ কারণে অনেকের ধারণা, সেই সময়ই দুই তারকার সাক্ষাৎ হয়ে থাকতে পারে।

তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি বলেন, “সেসময় আমি চাকরি করতাম। অনেক আগের ঘটনা, তাই ঠিক মনে নেই। বিজয়ের সঙ্গে তার দেখা হতেই পারে। কাজের সূত্রে ও বিভিন্ন অনুষ্ঠানে সে প্রায়ই ভারতে যেত। তবে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

ভাইরাল হওয়া পোস্টের নিচে ভক্তদের আবেগঘন মন্তব্যও নজর কেড়েছে। একজন লিখেছেন, ‘নায়ক মান্না ছিল গণমানুষের নায়ক। চলচ্চিত্রে জীবনের বাস্তবতাটাই সবসময় ফুটিয়ে তুলেছেন।

আরেকজনের মন্তব্য, ‘নায়ক মান্না রাজনীতিতে নেই, তাই তাঁর সম্মান চিরকাল থাকবে। আজ যদি রাজনীতি করতেন, তাহলে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হতো।’

ঢালিউড ও কলিউডের এই দুই জনপ্রিয় তারকার ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায়, দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলেন। 

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, মান্না এখনও সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছেন। অন্যদিকে বিজয় বর্তমানে শুধু তামিল সিনেমার তারকা নন, এখন রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফলে এই ভাইরাল ছবি দুই বাংলার ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow