‘নিউ রান্না ঘর’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

রাজধানীর নগর অবকাঠামো সংরক্ষণ এবং জনগণের চলাচলের জন্য নির্মিত ফুটপাত রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় মিরপুর রোডে কলাবাগানে অবস্থিত ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’-এর সামনে সিটি কর্পোরেশনের ফুটপাত ক্ষতিগ্রস্ত করার ঘটনায় প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সরেজমিন পরিদর্শনে বিষয়টি নজরে এলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে। পরিদর্শনে দেখা যায়, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কার্যক্রমের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মিত সিসি টাইলস ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঢাকা মহানগরীর ‘সড়ক খনন নীতিমালা-২০১৯’ এর পরিপস্থী। এছাড়া,  ফুটপাত ক্ষতিগ্রস্ত হাওয়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে যেটি জনস্বার্থ পরিপন্থী। প্রকৌশল বিভাগের মূল্যায়ন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ফুটপাতের দৈর্ঘ্য ১৩.৭২ মিটার, প্রস্থ ৩.৬৬ মিটার এবং মোট আয়তন ৫০.২২ বর্গমিটার। নির্ধারিত দর অনুযায়ী ক্ষতিপূরণের মূল বিল ২,১৮,৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে বিধি অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট সংযোজনের পর মোট

‘নিউ রান্না ঘর’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা
রাজধানীর নগর অবকাঠামো সংরক্ষণ এবং জনগণের চলাচলের জন্য নির্মিত ফুটপাত রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় মিরপুর রোডে কলাবাগানে অবস্থিত ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’-এর সামনে সিটি কর্পোরেশনের ফুটপাত ক্ষতিগ্রস্ত করার ঘটনায় প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সরেজমিন পরিদর্শনে বিষয়টি নজরে এলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে। পরিদর্শনে দেখা যায়, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কার্যক্রমের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মিত সিসি টাইলস ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ঢাকা মহানগরীর ‘সড়ক খনন নীতিমালা-২০১৯’ এর পরিপস্থী। এছাড়া,  ফুটপাত ক্ষতিগ্রস্ত হাওয়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে যেটি জনস্বার্থ পরিপন্থী। প্রকৌশল বিভাগের মূল্যায়ন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ফুটপাতের দৈর্ঘ্য ১৩.৭২ মিটার, প্রস্থ ৩.৬৬ মিটার এবং মোট আয়তন ৫০.২২ বর্গমিটার। নির্ধারিত দর অনুযায়ী ক্ষতিপূরণের মূল বিল ২,১৮,৭৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে বিধি অনুযায়ী ১৫ শতাংশ ভ্যাট সংযোজনের পর মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সিটি কর্পোরেশনের সড়ক খনন তহবিলে উক্ত অর্থ জমা দিয়ে প্রমাণপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করা হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আইন ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএসসিসির ফুটপাত, সড়ক, ড্রেন ও অন্যান্য নগর অবকাঠামো জনগণের সম্পদ। ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা কিংবা অননুমোদিত কার্যক্রমের মাধ্যমে এসব সরকারি সম্পদের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগর অবকাঠামো সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে এবং ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মিরপুর রোডের কলাবাগানে গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ার ও ল্যাবএইড আইকনিক ডায়াগনস্টিক ভবনের সামনে ফুটপাতে র‍্যাম্প বা গেটওয়ে ও প্লান্টার নির্মাণ করার যথাযথ অনুমোদন রয়েছে কি না তা জানতে মালিকদের কাছে পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যাসহ প্রমাণ দাখিলের নির্দেশ দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow