বাগদানের কোটি টাকার আংটি মেয়ের হাতে, জর্জিনার ছবিতে কিসের ইঙ্গিত!
ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। রোনালদোর সঙ্গে সম্পর্ক তাকে বিশ্বজুড়ে পরিচিতি দিলেও ব্যবসা, ফ্যাশন ও ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে নিজের অবস্থানও শক্ত করেছেন তিনি। এবার নিজের ফ্যাশন ব্র্যান্ড মিমোয়ার-এর নতুন ‘ক্যাপ্রি’ কালেকশনের ছবি প্রকাশ করতে গিয়ে ফের আলোচনায় এসেছেন জর্জিনা। আর এর পেছনে রয়েছে একটি বিশেষ গয়না-রোনালদোর দেওয়া তার বাগদানের আংটি। নতুন সামার কালেকশনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জর্জিনা। একটি ছবিতে ধূসর রঙের প্যান্ট, টপ ও জ্যাকেট পরা অবস্থায় দেখা যায় তাকে। পেছনে ছিল রোনালদোর ব্যক্তিগত বিমান। হাতে ছিল বিলাসবহুল হার্মেস বারকিন ব্যাগ, গলায় ক্রসের নেকলেস। সব মিলিয়ে ছবিতে ফুটে উঠেছে তার ফ্যাশননির্ভর জীবনযাপন। তবে ছবিগুলোর মধ্যে শেষের ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে জর্জিনার এক মেয়েকে খেলনা শিশু কোলে নিয়ে খেলতে দেখা যায়। আর সেই সময় তার হাতে থাকা একটি গয়নাই সবার নজর কেড়ে নেয়-জর্জিনার সেই বহুল আলোচিত বাগদানের আংটি, যা তাকে উপহার দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আংটিটি শুধু দামী একটি অলংকারই নয়, রো
ফ্যাশন দুনিয়ায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। রোনালদোর সঙ্গে সম্পর্ক তাকে বিশ্বজুড়ে পরিচিতি দিলেও ব্যবসা, ফ্যাশন ও ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে নিজের অবস্থানও শক্ত করেছেন তিনি।
এবার নিজের ফ্যাশন ব্র্যান্ড মিমোয়ার-এর নতুন ‘ক্যাপ্রি’ কালেকশনের ছবি প্রকাশ করতে গিয়ে ফের আলোচনায় এসেছেন জর্জিনা। আর এর পেছনে রয়েছে একটি বিশেষ গয়না-রোনালদোর দেওয়া তার বাগদানের আংটি।
নতুন সামার কালেকশনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জর্জিনা। একটি ছবিতে ধূসর রঙের প্যান্ট, টপ ও জ্যাকেট পরা অবস্থায় দেখা যায় তাকে। পেছনে ছিল রোনালদোর ব্যক্তিগত বিমান। হাতে ছিল বিলাসবহুল হার্মেস বারকিন ব্যাগ, গলায় ক্রসের নেকলেস। সব মিলিয়ে ছবিতে ফুটে উঠেছে তার ফ্যাশননির্ভর জীবনযাপন।
তবে ছবিগুলোর মধ্যে শেষের ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে জর্জিনার এক মেয়েকে খেলনা শিশু কোলে নিয়ে খেলতে দেখা যায়। আর সেই সময় তার হাতে থাকা একটি গয়নাই সবার নজর কেড়ে নেয়-জর্জিনার সেই বহুল আলোচিত বাগদানের আংটি, যা তাকে উপহার দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আংটিটি শুধু দামী একটি অলংকারই নয়, রোনালদো ও জর্জিনার সম্পর্কেরও গুরুত্বপূর্ণ প্রতীক। বিশেষজ্ঞ ও বিভিন্ন গয়না-বিষয়ক গণমাধ্যমের অনুমান অনুযায়ী, আংটিটির মূল্য প্রায় ৩০ লাখ থেকে ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৭ থেকে ৭৪ কোটি টাকা পর্যন্ত হতে পারে। যদিও আংটির জন্য রোনালদো ঠিক কত অর্থ খরচ করেছেন, তা কখনো প্রকাশ্যে জানাননি।
জর্জিনার বাগদানের আংটিটি ট্রিলজি-স্টাইলের নকশায় তৈরি। এতে রয়েছে একটি বড় ডিম্বাকৃতির কেন্দ্রীয় হীরা, যার দুই পাশে রয়েছে আরও দুটি পাথর। পুরো নকশাটি বসানো হয়েছে প্লাটিনামের ব্যান্ডের ওপর।
২০২৫ সালের ১১ আগস্ট প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের বাগদানের খবর জানান জর্জিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর সঙ্গে হাতের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও এবং আমার প্রতিটি জীবনেও।’ এরপর থেকেই আংটিটি তাদের সম্পর্কের অন্যতম আলোচিত প্রতীক হয়ে ওঠে।
এদিকে, আংটিটির নতুন করে আলোচনায় আসার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে রোনালদো ও জর্জিনার সম্ভাব্য বিয়ে নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে। এমনকি আগস্টের শুরুর দিকের কয়েকটি শনিবারকে সম্ভাব্য বিয়ের তারিখ হিসেবেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
তবে সেই তারিখগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বিয়ের ঘোষণা আসেনি। ফলে মেয়ের হাতে জর্জিনার সেই বাগদানের আংটি দেখা যাওয়ার পর নতুন করে প্রশ্ন উঠেছে, রোনালদো-জর্জিনার বহু প্রতীক্ষিত বিয়ের দিন কি তবে আরও কাছাকাছি?
এমএমআর
What's Your Reaction?