নিউইয়র্ক বইমেলায় ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ মোড়ক উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় সাংবাদিক, লেখক ও ভ্রমণকাহিনীকার শারফুল আলমের নতুন ভ্রমণগ্রন্থ ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ এর মোড়ক উন্মোচন হয়েছে। নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম ও অর্থনীতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ বিরুপাক্কু পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও গবেষক ড. নাজনিন আহমেদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা। অতিথিরা আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন এবং লেখককে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ভ্রমণবিষয়ক সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়; এটি বিশ্বসংস্কৃতি, মানুষের জীবনযাপন, ইতিহাস ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ বইটিতে লেখক শারফুল আলম তার বিভিন্ন দেশ ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা, প্রকৃতির বৈচিত্র্য, মানুষের জীবনধারা এবং ভিন্ন সংস্কৃতির নানা দিক সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন। বক্তারা আরও বলেন, বইটিতে দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চল থেকে শ

নিউইয়র্ক বইমেলায় ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ মোড়ক উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলায় সাংবাদিক, লেখক ও ভ্রমণকাহিনীকার শারফুল আলমের নতুন ভ্রমণগ্রন্থ ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম ও অর্থনীতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ বিরুপাক্কু পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ও গবেষক ড. নাজনিন আহমেদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা। অতিথিরা আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন এবং লেখককে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে ভ্রমণবিষয়ক সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়; এটি বিশ্বসংস্কৃতি, মানুষের জীবনযাপন, ইতিহাস ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ বইটিতে লেখক শারফুল আলম তার বিভিন্ন দেশ ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা, প্রকৃতির বৈচিত্র্য, মানুষের জীবনধারা এবং ভিন্ন সংস্কৃতির নানা দিক সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন।

বক্তারা আরও বলেন, বইটিতে দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে ইউরোপের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, নগরজীবন ও ভ্রমণের নানা অভিজ্ঞতা পাঠকদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে নতুন প্রজন্মের পাঠকদের জন্য বইটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

লেখক শারফুল আলম বলেন, ভ্রমণ আমার কাছে কেবল একটি দেশ দেখা নয়, বরং মানুষের গল্প, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্যকে কাছ থেকে অনুভব করার সুযোগ। সেই অভিজ্ঞতাগুলো পাঠকদের সঙ্গে ভাগাভাগি করতেই এই বই লেখা।

তিনি বলেন, প্রবাসে বাংলা সাহিত্যচর্চা এবং বইমেলার মতো আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরছে। এ ধরনের আয়োজন নতুন লেখক ও পাঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাহিত্যপ্রেমী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বইটির মোড়ক উন্মোচন শেষে লেখকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলোকচিত্র গ্রহণ এবং বই স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়।

‘হিমালয় থেকে ইন্টারলেকেন’ বইটিতে লেখক তার বিভিন্ন আন্তর্জাতিক ভ্রমণের অভিজ্ঞতা, প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনঘনিষ্ঠ নানা গল্প তুলে ধরেছেন। বইটি এরই মধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow