নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন বহুবার। বিভিন্ন আড্ডা, মঞ্চ কিংবা বিশেষ আয়োজনে গিটার হাতে গান গেয়ে দর্শক-ভক্তদের মুগ্ধ করতে দেখা গেছে তাকে। টিভি নাটক ও টেলিফিল্মেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠছেন অপূর্ব। ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে। প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে নিজের পছন্দের গান পরিবেশন করবেন তিনি। কনসার্টের ভেন্যু ও টিকিট-সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আয়োজকদের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রে এই আয়োজনের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের প্রচারণামূলক ফটোকার্ড ছড়িয়ে পড়লেও এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি অপূর্ব। অবশেষে সামাজিকমাধ্যমে নিজেই কনসার্টের খবর নিশ্চিত করেছেন তিনি। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে প্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের উল্লেখযোগ্য সময় তিনি সেখানেই কাটান। স্ত্রী ও কন্যাও যুক্তরাষ্ট্রেই বসবাস করেন। যুক্

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন বহুবার। বিভিন্ন আড্ডা, মঞ্চ কিংবা বিশেষ আয়োজনে গিটার হাতে গান গেয়ে দর্শক-ভক্তদের মুগ্ধ করতে দেখা গেছে তাকে। টিভি নাটক ও টেলিফিল্মেও কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠছেন অপূর্ব।

‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে। প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে নিজের পছন্দের গান পরিবেশন করবেন তিনি। কনসার্টের ভেন্যু ও টিকিট-সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে আয়োজকদের পক্ষ থেকে।

যুক্তরাষ্ট্রে এই আয়োজনের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের প্রচারণামূলক ফটোকার্ড ছড়িয়ে পড়লেও এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি অপূর্ব। অবশেষে সামাজিকমাধ্যমে নিজেই কনসার্টের খবর নিশ্চিত করেছেন তিনি।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন অপূর্ব। ২০২১ সালে প্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বছরের উল্লেখযোগ্য সময় তিনি সেখানেই কাটান। স্ত্রী ও কন্যাও যুক্তরাষ্ট্রেই বসবাস করেন।

যুক্তরাষ্ট্রে থাকলেও অভিনয় থেকে দূরে সরে যাননি অপূর্ব। দেশে ফিরলেই নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সর্বশেষ সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। দুই বছর পর ওটিটিতে ফেরা এই সিরিজটি গত জুনে মুক্তি পায়।

এদিকে জানা গেছে, দেশে ফিরেই জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গোলাম মামুন ২’-এর কাজ শুরু করবেন অপূর্ব। নতুন কিস্তিটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু। এতে আবারও পুলিশ কর্মকর্তা গোলাম মামুন চরিত্রে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow