নিউজিল্যান্ডের বিপক্ষে চমক রিপন মন্ডল
লাল-সবুজের জার্সিতে আগেই অভিষেক হয়েছে রিপন মন্ডলের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা সেই তিন ম্যাচ ছিল ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পেয়েছেন তিনি। বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। একই মাঠে আজ ১৪৬ দিন পর টি-টোয়েন্টি খেলতে নামল বাংলাদেশ। দীর্ঘদিন পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে খেলতে নেমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের একাদশ : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী , তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল নিউজিল্যান্ডের একাদশ: নিক কেলি (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, টিম রবিনসন, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, বেন লিস্টার ব্লেয়ার টিকনার, ইশ সোধি।
লাল-সবুজের জার্সিতে আগেই অভিষেক হয়েছে রিপন মন্ডলের। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা সেই তিন ম্যাচ ছিল ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটে। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পেয়েছেন তিনি।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচটি হয়েছিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। একই মাঠে আজ ১৪৬ দিন পর টি-টোয়েন্টি খেলতে নামল বাংলাদেশ। দীর্ঘদিন পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে খেলতে নেমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
বাংলাদেশের একাদশ :
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী , তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল
নিউজিল্যান্ডের একাদশ:
নিক কেলি (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, টিম রবিনসন, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, বেন লিস্টার ব্লেয়ার টিকনার, ইশ সোধি।
What's Your Reaction?