নিউমার্কেটের সামনে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন

রাজধানীর নিউমার্কেটের সামনে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এই ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন। মিরপুর রোড করিডোরের নিউমার্কেট এলাকায় ডিএসসিসির সরাসরি তত্ত্বাবধানে ৯ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ২৫৮.৫৯ টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)। ৪২ মিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রশস্ত এই ব্রিজে পথচারীদের—বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের যাতায়াত সহজ করতে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) যুক্ত করা হয়েছে। রাজধানীর নিউমার্কেট এলাকায় নবনির্মিত ফুটওভার ব্রিজ/ছবি: জাগো নিউজ উল্লেখ্য, দক্ষিণ সিটির ফুটওভার ব্রিজগুলোর মধ্যে বর্তমানে একমাত্র এই ব্রিজটিতেই এস্কেলেটর সুবিধা বিদ্যমান। এছাড়া বিকল্প হিসেবে দুই পাশে ৭ ফুট প্রশস্ত সাধারণ সিঁড়ি এবং ক্রেতাদের সুবিধার্থে ব্রিজের পূর্ব পাশে নূর ম্যানশন ও পশ্চিম পাশে নিউ সুপার মার্কেটের স

নিউমার্কেটের সামনে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন

রাজধানীর নিউমার্কেটের সামনে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এই ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন।

মিরপুর রোড করিডোরের নিউমার্কেট এলাকায় ডিএসসিসির সরাসরি তত্ত্বাবধানে ৯ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ২৫৮.৫৯ টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ)। ৪২ মিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রশস্ত এই ব্রিজে পথচারীদের—বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের যাতায়াত সহজ করতে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) যুক্ত করা হয়েছে।

jagonews24.comরাজধানীর নিউমার্কেট এলাকায় নবনির্মিত ফুটওভার ব্রিজ/ছবি: জাগো নিউজ

উল্লেখ্য, দক্ষিণ সিটির ফুটওভার ব্রিজগুলোর মধ্যে বর্তমানে একমাত্র এই ব্রিজটিতেই এস্কেলেটর সুবিধা বিদ্যমান। এছাড়া বিকল্প হিসেবে দুই পাশে ৭ ফুট প্রশস্ত সাধারণ সিঁড়ি এবং ক্রেতাদের সুবিধার্থে ব্রিজের পূর্ব পাশে নূর ম্যানশন ও পশ্চিম পাশে নিউ সুপার মার্কেটের সঙ্গে সরাসরি সংযোগ দেওয়া হয়েছে। রাতের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে এতে স্থাপন করা হয়েছে আধুনিক লাইটিং ব্যবস্থা।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ৩১টি মার্কেট পরিবেষ্টিত নিউমার্কেট অত্যন্ত জনাকীর্ণ এলাকা হওয়ায় এই ফুটওভার ব্রিজটি জনসাধারণের যাতায়াতের ভোগান্তি বহুলাংশে লাঘব করবে। তবে জনস্বার্থে নির্মিত এই ব্রিজে কোনো অবস্থাতেই অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না। শৃঙ্খলা বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের কঠোর সতর্কতা প্রদান করেন।

এমএমএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow