নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সচিবের দায়িত্বে থাকা চিফ পার্সোনেল অফিসার মো. নাসির উদ্দিন জাগো নিউজকে এ বিষয়ে বলেন, এনসিটিতে আগুনের ঘটনায় তিন-পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এখনো কমিটি অনুমোদন হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর আড়াইটার দিকে এনসিটির দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে একটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি-৪০১৪) ক্রেনে অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণ-সংক্রান্ত জরুরি প্রটোকলগুলো তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়। আরও পড়ুন নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন, কার্যক্রম সাময়িক বন্ধ এসময় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। ক্ষয়ক্ষতি হ্রাস এবং আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রোধ করতে নৌবাহিনী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের টিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিজ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরের সচিবের দায়িত্বে থাকা চিফ পার্সোনেল অফিসার মো. নাসির উদ্দিন জাগো নিউজকে এ বিষয়ে বলেন, এনসিটিতে আগুনের ঘটনায় তিন-পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এখনো কমিটি অনুমোদন হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর আড়াইটার দিকে এনসিটির দক্ষিণ এলাকার ৪ নম্বর বার্থে একটি রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি-৪০১৪) ক্রেনে অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপণ-সংক্রান্ত জরুরি প্রটোকলগুলো তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়।
এসময় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে। ক্ষয়ক্ষতি হ্রাস এবং আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রোধ করতে নৌবাহিনী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের টিমও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট আরটিজি এবং দু-একটি কনটেইনারের সামান্য ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এমডিআইএইচ/একিউএফ
What's Your Reaction?
