‌নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে

কুড়িগ্রামে সা‌জেদা বেগম না‌মে বৃদ্ধা এক নারী‌কে বড় এক‌টি তেঁতুল গা‌ছের মগডা‌লে দে‌খতে পেয়ে এলাকায় চাঞ্চল্যে‌র সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী ব‌লে জানা গে‌ছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের উপসহাকরী প‌রিচালক এনামুল হক। স্থানীয়রা জানান, বুধবার সকাল থে‌কে সা‌জেদা বেগ‌মকে (৬০) খুঁজে পাওয়া যা‌চ্ছিল না। প‌রে তার সন্ধা‌নে আশপা‌শে খোঁজাখুঁ‌জি করার একপর্যা‌য়ে তা‌কে বা‌ড়ির পা‌শে এক‌টি বড় তেঁতুল গা‌ছের মগডা‌লে তা‌কে দেখ‌তে পান স্বজনরা। এ সময় সেখা‌নে তা‌কে গা‌ছে‌র মগডা‌লে শু‌য়ে এবং ব‌সে থাক‌তে দেখ‌তে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তারা কাজ শুরু করতে পারেনি। কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক এনামুল হক ব‌লেন, সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লো

‌নিখোঁজ নারীকে পাওয়া গেল তেঁতুল গাছের মগডালে

কুড়িগ্রামে সা‌জেদা বেগম না‌মে বৃদ্ধা এক নারী‌কে বড় এক‌টি তেঁতুল গা‌ছের মগডা‌লে দে‌খতে পেয়ে এলাকায় চাঞ্চল্যে‌র সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার (৬ মে) সকালে সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। তি‌নি ওই এলাকার মো. আবু সাঈদের স্ত্রী ব‌লে জানা গে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভি‌সের উপসহাকরী প‌রিচালক এনামুল হক।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থে‌কে সা‌জেদা বেগ‌মকে (৬০) খুঁজে পাওয়া যা‌চ্ছিল না। প‌রে তার সন্ধা‌নে আশপা‌শে খোঁজাখুঁ‌জি করার একপর্যা‌য়ে তা‌কে বা‌ড়ির পা‌শে এক‌টি বড় তেঁতুল গা‌ছের মগডা‌লে তা‌কে দেখ‌তে পান স্বজনরা। এ সময় সেখা‌নে তা‌কে গা‌ছে‌র মগডা‌লে শু‌য়ে এবং ব‌সে থাক‌তে দেখ‌তে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিকভাবে তারা কাজ শুরু করতে পারেনি।

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস অ‌্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপসহাকরী প‌রিচালক এনামুল হক ব‌লেন, সকা‌লে খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখা‌নে ওই নারী বা‌ড়ির পা‌শে এক‌টি পুকু‌রের ধা‌রে তেঁতুল গা‌ছের মগডা‌লে ব‌সে থাক‌তে দে‌খি। কিন্তু তার প‌রিবারের লোকজনের আপ‌ত্তি‌তে আমরা কাজ কর‌তে পা‌রি‌নি। ত‌বে এ সময় হঠাৎ তি‌নি পুকু‌রে লাফ দি‌লে পুকুর থে‌কে তা‌কে উদ্ধার করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow