নিখোঁজ বৃদ্ধ মধু ঘোষের সন্ধান চায় পরিবার

নরসিংদী পলাশ উপজেলার ডাংগার হাসনহাটা গ্রামের মধু ঘোষকে (৬৫) খোঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধান চেয়ে থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন পরিবারের সদস্যরা।  সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। পরিবারটির তথ্যমতে, মধু ঘোষ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত মধু ঘোষের স্মৃতি শক্তি কিছুটা কম। শনিবার সন্ধ্যায় ডাংগা বাজারের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়, তিনি কালিগঞ্জের দিকে যাচ্ছেন। মীরের বাজার এলাকার একটা ব্যাংকের সিসিটিভি ফুটেজে তাকে সর্বশেষ রাস্তায় হেঁটে যেতে দেখা যায়। রোববার (২৯ মার্চ) রাত ৯টায় পূবাইল থানায় এ-সংক্রান্ত জিডি করা হয়। এরপর পুলিশের তৎপরতায় জানা যায়, এক সিএনজি ড্রাইভার তাকে সন্ধ্যায় কাঞ্চনের দিকে হাঁটতে দেখেছেন।  ডায়াবেটিসে আক্রান্ত মধু ঘোষ মানসিকভাবেও ভারসাম্যহীন। তাকে প্রতিদিন ইনস্যুলিন নিতে হয়। তাকে পাওয়া গেলে স্বজনদের পক্ষ থেকে 01686737738 বা 01405501533 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ বৃদ্ধ মধু ঘোষের সন্ধান চায় পরিবার

নরসিংদী পলাশ উপজেলার ডাংগার হাসনহাটা গ্রামের মধু ঘোষকে (৬৫) খোঁজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধান চেয়ে থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও চেয়েছেন পরিবারের সদস্যরা। 

সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

পরিবারটির তথ্যমতে, মধু ঘোষ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত মধু ঘোষের স্মৃতি শক্তি কিছুটা কম। শনিবার সন্ধ্যায় ডাংগা বাজারের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়, তিনি কালিগঞ্জের দিকে যাচ্ছেন। মীরের বাজার এলাকার একটা ব্যাংকের সিসিটিভি ফুটেজে তাকে সর্বশেষ রাস্তায় হেঁটে যেতে দেখা যায়।

রোববার (২৯ মার্চ) রাত ৯টায় পূবাইল থানায় এ-সংক্রান্ত জিডি করা হয়। এরপর পুলিশের তৎপরতায় জানা যায়, এক সিএনজি ড্রাইভার তাকে সন্ধ্যায় কাঞ্চনের দিকে হাঁটতে দেখেছেন। 

ডায়াবেটিসে আক্রান্ত মধু ঘোষ মানসিকভাবেও ভারসাম্যহীন। তাকে প্রতিদিন ইনস্যুলিন নিতে হয়। তাকে পাওয়া গেলে স্বজনদের পক্ষ থেকে 01686737738 বা 01405501533 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow