নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়ার বাসিন্দা মোছা. রুবিনা (২৫) প্রায় এক বছর ধরে নিখোঁজ। ওই এলাকার মো. হজরত আলীর মেয়ে রুবিনা চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হন বলে তার পরিবারের অভিযোগ। নিখোঁজের প্রায় ১ বছর পার হয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সবার সহযোগিতা চেয়েছে। মামলা সূত্রে জানা যায়, ৭ মার্চ ২০২৫ সন্ধ্যা ৬টার দিকে রুবিনার মা তাকে চিকিৎসার জন্য বাড্ডা থানার আওতাধীন মোহাম্মদ রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মেয়েকে সেখানে রেখে ওষুধ কেনার জন্য বাইরে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, রুবিনা সেখানে নেই। পরে দাওয়াখানা ও আশপাশের এলাকায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন ৮ মার্চ ২০২৫ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ তরুণীর সন্ধান না মেলায় ৫ নভেম্বর ২০২৫ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ আবেদন করেন তার মা। পরে তিনি বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।  আদালতের নির্দেশে পিবিআই এসআইএন্ডও (উত্তর) মামলার তদন্তভার গ্রহণ করে। বর্তমানে মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ)

নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়ার বাসিন্দা মোছা. রুবিনা (২৫) প্রায় এক বছর ধরে নিখোঁজ। ওই এলাকার মো. হজরত আলীর মেয়ে রুবিনা চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হন বলে তার পরিবারের অভিযোগ। নিখোঁজের প্রায় ১ বছর পার হয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সবার সহযোগিতা চেয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৭ মার্চ ২০২৫ সন্ধ্যা ৬টার দিকে রুবিনার মা তাকে চিকিৎসার জন্য বাড্ডা থানার আওতাধীন মোহাম্মদ রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মেয়েকে সেখানে রেখে ওষুধ কেনার জন্য বাইরে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, রুবিনা সেখানে নেই। পরে দাওয়াখানা ও আশপাশের এলাকায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় পরদিন ৮ মার্চ ২০২৫ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ তরুণীর সন্ধান না মেলায় ৫ নভেম্বর ২০২৫ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ আবেদন করেন তার মা। পরে তিনি বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। 

আদালতের নির্দেশে পিবিআই এসআইএন্ডও (উত্তর) মামলার তদন্তভার গ্রহণ করে। বর্তমানে মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মো. নাজমুল হক। নিখোঁজ রুবিনাকে শনাক্ত ও উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

পিবিআই জানায়, তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। নিখোঁজ রুবিনা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাজমুল হক, পিবিআই এসআইএন্ডও (উত্তর), কল্যাণপুর, ঢাকা—মোবাইল: ০১৭৩৭-৭১১ ৯৫৯ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

সংস্থাটি তরুণীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow