নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া নামের ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোনায়েদ উপজেলার শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টায় জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে স্বজন ও প্রতিবেশীরা বাড়ির আশপাশসহ বিভিন্ন জায়গায় খোঁজে ও মাইকিং করে জোনায়েদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় কচুরিপানায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ এসে তা উদ্ধার করলে পরিবার জুনায়েদের মরদেহ হিসেবে চিহ্নিত করে। নিহতের চাচা স্বপন মিয়া বলেন, জোনায়েদ পানিতে ডুবে মারা যায়নি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডোবায় ফেলে গেছে। আমাদের কোনো শত্রু নাই। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।  নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বল

নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া নামের ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ উপজেলার শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়ার ছেলে। সে স্থানীয় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২টায় জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে স্বজন ও প্রতিবেশীরা বাড়ির আশপাশসহ বিভিন্ন জায়গায় খোঁজে ও মাইকিং করে জোনায়েদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় কচুরিপানায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ এসে তা উদ্ধার করলে পরিবার জুনায়েদের মরদেহ হিসেবে চিহ্নিত করে।

নিহতের চাচা স্বপন মিয়া বলেন, জোনায়েদ পানিতে ডুবে মারা যায়নি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডোবায় ফেলে গেছে। আমাদের কোনো শত্রু নাই। আমরা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, আমরা খবর পেয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষ মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের পর ডাক্তারের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ বলা যাবে। এ ঘটনায় আলামত সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow