নিখোঁজের ৩ ঘণ্টা পর সেপটিক ট্যাংকে মিলল বৃদ্ধার মরদেহ

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর নুরজাহান বেগম নামে এক বৃদ্ধার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ১০ বছর আগে নুরজাহান বেগমের (৭০) স্বামী মারা যান। এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি মাইকিংও করেন। সন্ধ্যার পর পাশের বাড়ির আব্দুল সালামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে তার পরনের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে সেখানে খোঁজ নিয়ে নুরজাহান বেগমের মরদেহ শনাক্ত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যার দিকে বাড়ির পাশের ওই পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন

নিখোঁজের ৩ ঘণ্টা পর সেপটিক ট্যাংকে মিলল বৃদ্ধার মরদেহ

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর নুরজাহান বেগম নামে এক বৃদ্ধার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ১০ বছর আগে নুরজাহান বেগমের (৭০) স্বামী মারা যান। এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি মাইকিংও করেন। সন্ধ্যার পর পাশের বাড়ির আব্দুল সালামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে তার পরনের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে সেখানে খোঁজ নিয়ে নুরজাহান বেগমের মরদেহ শনাক্ত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যার দিকে বাড়ির পাশের ওই পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow