নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পরে তাসকিয়া আক্তার নামে (৭) বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগও দেন তার পরিবার। সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তাসকিয়ার পরিবার মরদেহ শনাক্ত করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই এই শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পরে তাসকিয়া আক্তার নামে (৭) বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগও দেন তার পরিবার। সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তাসকিয়ার পরিবার মরদেহ শনাক্ত করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই এই শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow