নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ছয় দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ তারিখ) দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি মাছুম রানার বলে শনাক্ত করেন। নিহত মাছুম রানা বন্দর উপজেলার সোনাচড়া এলাকার বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে। নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই মাছুম রানা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি কৌশলে মাছুম রানাকে বাসা থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ তালতলা এলাকার ডোবায় ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) র
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ছয় দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ তারিখ) দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি মাছুম রানার বলে শনাক্ত করেন।
নিহত মাছুম রানা বন্দর উপজেলার সোনাচড়া এলাকার বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই মাছুম রানা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি কৌশলে মাছুম রানাকে বাসা থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ তালতলা এলাকার ডোবায় ফেলে রাখা হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনাস্থলে থাকা বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
What's Your Reaction?